
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩৭ জন উপকারভোগীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০ টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও নারীদের হাতে এসব বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মো. গোলাম রাব্বানী।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ সভাপতি ইমরুল কায়েস সাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. সেকেন্দার আলী, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৫৫ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।
প্রতিনিধির নাম 


















