
কয়রা, (খুলনা )প্রতিনিধি:
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শবান, সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরি করতে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে ২৮৭ জন দায়িত্বশীল কর্ম শিবিরে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান জুড়ে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি মাঠ পর্যায়ের সকল কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শিবিরের সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ।
শিবিরের কর্মসূচি অনুযায়ী উদ্বোধনী অধিবেশনের পর পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন,
মাওলানা এমরান হোসাইন,খুলনা জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি
অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,
অধ্যাপক স. ম. এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য
অধ্যাপক ওয়ালিউল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি
বক্তারা বলেন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ, রিপোর্টিং, বায়তুল মাল পরিচালনা এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আদর্শিক চর্চা ও সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমেই একটি শক্তিশালী জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিবিরের এই সফল আয়োজনের পেছনে মঞ্চের সম্মানিত অতিথিদের পাশাপাশি রেজিস্ট্রেশন, শৃঙ্খলা, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত উপজেলা ও ইউনিটের সকল কর্মীর ঐকান্তিক প্রচেষ্টা বিশেষ ভূমিকা রেখেছে।
প্রতিনিধির নাম 


















