ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে মন্দির ও মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিভিন্ন মন্দির ও মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোহনগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রথমে পৌর মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শ্মশানঘাট ও মন্দির প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সপ্তাহব্যাপী চলা এ কর্মসূচির আওতায় পৌর মহাশ্মশানঘাট ছাড়াও মাইলোড়া রামকৃষ্ণ মঠ মন্দির, কালী মন্দির, লোকনাথ মন্দির, বড়তলী গ্রামের শম্ভুচাঁন আখড়া মন্দিরসহ উপজেলার সাতটি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।

পূজা উদযাপন পরিষদ মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিবারণ সাহা রায় নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি অমল চন্দ্র সরকার, সম্পাদক কমল রায়, মহাশ্মশানঘাট কমিটির সভাপতি ডা. গৌতম রায়, সম্পাদক বিলাশ বণিক, মিহির গোস্বামী, বিপ্লব রায়, বিকাশ দাশসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মোহনগঞ্জে মন্দির ও মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি

০৪:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬