
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১০ টা থেকে শুরু হওয়া পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রের তথ্য মতে জানা যায়, মহালছড়ি সরকারি কলেজ, মাইসছড়ি কলেজ ও মাউরুম কলেজ এই তিনটি কলেজের মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রে(২৭৫) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড(বিএমটি) নিয়মিত ও অনিয়মিত মোট ৬৬৫ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করছে।আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র ও কারিগরি শিক্ষা বোর্ডের(বিএমটি) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র পরিদর্শনে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ শামছুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, (এইচ এস সি পরীক্ষা কেন্দ্র ২৭৫)জানান, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিনিধির নাম 


















