ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভূরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য ছাত্রদলের হেল্পডেস্ক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সেবায় মানবিক উদ্যোগ হিসেবে “হেল্পডেস্ক” কার্যক্রম পরিচালনা করেছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলামিন কানন, যুগ্ম আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসাইন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি বিতরণ এবং বসার ব্যবস্থা করা হয়। তীব্র গরমের মধ্যে এ মানবিক উদ্যোগে অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেন এবং ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন বলেন, “পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য ছাত্রদলের হেল্পডেস্ক

০৭:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬