
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া (খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ পরিবেশে সাজিয়াড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৮ জুন) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে স্কুল কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুস্তাকীন বিল্লাহ এ নির্বাচন পরিচালনা করেন। জানা যায়, এতে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। স্কুলে মোট ভোটার সংখ্যা ৯০৬ জনের মধ্যে ৫৫৭ ভোট সংগ্রহ হয়েছে।
নির্বাচনে ম্যানিজিং কমিটির সদস্য হিসেবে অসীম দাস ২৫৯ ভোট পেয়ে প্রথম, বিএম এ আশরাফ ২২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে জয় লাভ করেন। বাকি দুই প্রার্থী মোঃ আলম বিশ্বাস ২০৮ ভোট পেয়ে তৃতীয় ও সরোজ ঢালী ১৯০ ভোট পান।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুস্তাকিন বিল্লাহ ভোটের ফল ঘোষণা করে ভোটের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেন।
এসময় সাজিয়াড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল , থানা প্রশাসনের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
নব- নির্বাচিত কমিটির সদস্য অসীম দাস ও বিএম এ আশরাফ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে নবগঠিত এ কমিটি নিয়ে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি তার পূর্বের সুনাম, ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবগঠিত এই কমিটি। নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 


















