
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নব গঠিত আহবায়ক কমিটিকে অবৈধ ও উদ্দেশ্য প্রণেদিত বলে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বর্তমান কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন খান ও সাধারণ শফিকুল ইসলাম মোল্যা ও ক্যাশিয়ার প্রশান্ত কুমার জোয়াদ্দার নেতৃত্বাধীন কমিটির সদস্যবৃন্দ।
গত ১৮ জুন বৃহস্পতিবার গোপাল চন্দ্রনাথকে আহবায়ক করে রওনাকুল সরদার, রঞ্জন কুমার মন্ডল, মোঃ আক্তার হোসেন শেখ ও সুজিত কুমার কে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। তবে বর্তমান কমিটির দাবি উদ্দেশ্যপ্রণেদিত এ অবৈধ আহবায়ক কমিটি দলিল লেখকদের মাঝে বিভক্তির সৃষ্টি করেছে ।
সোমবার (২২ জুন ) দুপুরে ডুমুরিয়া সাবরেজিষ্ট্রি অফিস চত্বরে বর্তমান কমিটির সভাপতি মোঃ ফারুক খান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্যা পরিষদের শীর্ষ নেতারা গণমাধ্যমে জানান এ আহবায়ক কমিটি কোন ক্রমেই সাংগঠনিক বিধি মোতাবেক হয় নাই।
এমনকি এ আহবায়ক কমিটির সদস্য রওনাকুল সরদার ও সুজিত কুমার কমিটিতে তাদের নাম লিপিবদ্ধ করার বিষয়ে অবগত নয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেন।
এ আহবায়ক কমিটিকে সাধারণ দলির লেখক বৃন্দ প্রত্যাখ্যান ও অনাস্থা জ্ঞাপন করেছেন। এই কমিটির সাথে মেজোরিটি সদস্যদের কোন সম্পর্ক নাই।
তবে বর্তমান কমিটির সভাপতি মোঃ ফারুক খান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্যার নেতৃত্বাধীন কমিটির পক্ষ থেকে জানানো হয় সকল দলিল লেখকদের নিয়ে শীঘ্রই একটি নতুন কমিটি উপহার দেওয়া হবে।
গোপাল চন্দ্রনাথকে আহবায়ক করে যে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। ফারুক খান ও শফিকুল মোল্যা পরিষদ গণমাধ্যমকে জানান এমন কমিটি আমাদের আমলেই আমরা উপহার দিবো যা দলিল লেখকদের কল্যাণে কাজ করে যাবে। কোনো ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। কারণ সংগঠন গঠনতন্ত্র মেনে চলে, ব্যক্তিস্বার্থে নয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক নবগঠিত আহবায়ক কমিটির এক সদস্য গণমাধ্যমে জানিয়েছেন গোপাল চন্দ্রনাথকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট যে আহবায়ক কমিটি গঠিত হয়েছে সেটা গঠনতন্ত্র মেনেই হয়েছে এবং সকলের সর্বসম্মতিক্রমে রেজুলেশানের মাধ্যমে গঠন করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















