
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুরে আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ দলের তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১৬জুন) রাত দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এরআগে এদিন বিকেলে উপজেলার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার মান্দা উপজেলার দক্ষিণ মৈনম এলাকার সবের আলীর ছেলে মানিক (৩৮), চকভবানী এলাকার এরশাদ আলীর ছেলে আসিকুর রহমান (২৭) এবং সদর উপজেলার বক্তারপুর এলাকার আজিজুল হাসানের ছেলে রাশেদ আহমেদ পাপ্পু (৩০)। তবে তাদের দলীয় পদ পদবী জানা যায়নি।
এসপি তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট দলের সদস্যরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তাদেরকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
প্রতিনিধির নাম 


















