ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খেগড়াঘাট পশ্চিমপাড়ায় রাস্তা পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নের খেগড়াঘাট পশ্চিমপাড়ায় একটি পুরোনো রাস্তা পুনঃর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, ব্রিটিশ আমল থেকে এলাকাবাসী এ রাস্তা ব্যবহার করে আসছেন। এলাকার মানুষের জন্য এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। রাস্তাটিতে তিনটি কালভার্ট ও ইটের সোলিং ছিল, যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে স্থানীয় প্রভাবশালী দিলীপ মিস্ত্রি ও বিনোদ মিস্ত্রি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ এবং একই সঙ্গে রাস্তায় বিছানো ইট এবং কালভার্টের বিভিন্ন মালামাল খুলে বিক্রি করে দেন ভারা। এতে এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
স্থানীয়রা আরো জানান, বর্তমানে রাস্তার কিছু সামনে একটি বেড়িবাঁধ নির্মিত হওয়ায় এ পথে চলাচল কিছুটা কমলেও কয়েকটি পরিবারের জন্য এটি এখনও একমাত্র যাতায়াতের রাস্তা। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ ও চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। সেই সাথে রাস্তার ইটসহ অন্যান্য মালামাল আত্মসাৎ কারীদের আইনের আওতায়নে মালামাল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ডেমা ইউনিয়ন বিএনপি নেতা গাজী মোহর আলী, গাজী সাইফুল, গাজী মোহাম্মদ, ফকির প্রিন্স, রেজাউল শেখ, মোল্লা শুকুর গাজী, আলী আহমেদ, মিলন শেখ, দুলাল শেখ, একলাস মোল্লা, গাজী সোহাগ, শেখ সিরাজুল ইসলাম, শেখ বাদশা, রথিন মিস্ত্রি, উৎপল মিস্ত্রি, প্রতাপ মিস্ত্রি, সুমির মিস্ত্রি, লাবনী মিস্ত্রিসহ স্থানীয় জনসাধারণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

খেগড়াঘাট পশ্চিমপাড়ায় রাস্তা পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬