
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ইসলামিক আলোচক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর প্রিয় শিশু কন্যার মর্মান্তিক ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সম্মানিত সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামীম হোসাইন ফারুকী।
এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন,
“মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ সাহেবের প্রিয় কন্যার ইন্তেকালে আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন,”আল্লাহপাক এই নিষ্পাপ শিশুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার বাবা-মা ও পরিবারকে এই কঠিন শোক কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন, ইয়া রব্বে কারীম।”
প্রতিনিধির নাম 


















