ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:

দেশ থেকে হাজারো মাইল দূরে সাগরকন্যা মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদ আনন্দ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ জুন (শুক্রবার) স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা ইসরাফিল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ সভাপতি মোঃ ফারুক, আবু আহাম্মেদ সেলিম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মাসুম বিল্লাহ। পরে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ মো. রিফাতুল ইসলাম এবং মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী পেশাজীবী মো. জামাল হোসেন, মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, মো. জানে আলম সুন্নী, মো. মোখলেছুর রহমান, কাজী তৌহিদুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. সোহেলসহ প্রবাসী সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি, কবরবাসীদের রুহের মাগফিরাত এবং প্রবাসীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এক আবেগঘন বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৬:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬