ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বাস্তবায়নে পাথরঘাটায় মানববন্ধন ও পরিচ্ছন্ন অভিযান।

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বাস্তবায়নে বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ সময় পরিবেশকর্মী ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের সমন্বয়ে পরিবেশ রক্ষায় নানা দাবি তুলে ধরা হয়।

শুক্রবার সকাল দশটায় হরিনঘাটা পর্যটন কেন্দ্রে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি, সিএনআরএসের ফিসনেট, ব্রাক’র সমন্বয়ে মানববন্ধন, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা হয়।

এ সময় বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুপ্রীম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া মিন্টু, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস, ব্রাকের উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো. আসাদুজ্জামান, জেলা সমন্বয়কারী তুহিন আলম, সিএনআর এস’র ফিসনেট প্রকল্প সমন্বয়কারী সুবোধ চন্দ্র,পদ্মা সিসিআরসির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জীবন বাঁচাতে পরিবেশ রক্ষা করা আমাদের জন্য ফরজ, পরিবেশ রক্ষায় সকল ধর্মেই নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা নিজেরাই পরিবেশ ধংস লিলায় মেতে উঠি। এক প্রকার পরিবেশ ধ্বংসে প্রতিযোগিতায় নেমেছি। সম্মিলিতভাবে আমাদের পরিবেশ রক্ষায় এগিযে আসতে হবে।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, “বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন এবং জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সময়ের দাবি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।তাই আমাদের প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদের।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বাস্তবায়নে পাথরঘাটায় মানববন্ধন ও পরিচ্ছন্ন অভিযান।

০৬:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬