ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফাতার

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ সদরে ধারালো হাসুয়া প্রদর্শন করে এক নারী ও তার মায়ের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন নওগাঁ সদরের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুলতানা রাজিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, সেদিন বেলা আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় বাড়ির মূল ফটকে তালা লাগানোর মুহূর্তে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আব্দুল আলীম (৫০) তাদের সামনে ধারালো হাসুয়া নিয়ে উপস্থিত হয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সুলতানা রাজিয়ার কাছ থেকে নগদ টাকাসহ একটি ব্যাগ এবং তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাসুয়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ছিনতাইকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে সদর থানার একটি বিশেষ টিম অভিযান শুরু করে। সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন।
অবশেষে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আব্দুল আলীমকে ধারালো হাসুয়াসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফাতার

১০:৩০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬