ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাবেক ছাত্রনেতা শেখ ময়েন উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, পিসি কলেজ ছাত্রদলের সভাপতি মো. বিল্লাল হোসেন, যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সোমী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল, মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসানসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরেন। একই সঙ্গে তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। তাঁর আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০২:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬