ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ: খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

“জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর খাগড়াছড়ি জেলা ছাত্রদল।

রবিবার (১৭ মে) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত জুলাই সনদের বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। নেতারা বলেন, তরুণ সমাজকে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করতে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জনগণের সঙ্গে কথা বলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও অবহিত করেন।

এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ: খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

১১:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬