
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে বধ্যভূমির আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন এই আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।
এসময়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ওবায়দুল ইসলাম জুয়েল, এস্কেন্দার হোসেন, আবুল কালাম আজাদ বুলু , সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, কামরুজ্জামান শিমুল, সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে ভাঙ্গা চোরা এই বধ্যভূমি আধুনিকায়ন করা হবে বলে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিনিধির নাম 


















