ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি, রাসেল সভাপতি সম্পাদক রাহুল

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটিতে মোল্লা আতিকূর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন ছাত্রদলের নেতা কর্মীরা।

কমিটি ঘোষণার পরপরই ওই রাতেই শহরের নূর মসজিদ মোড়ে আনন্দ উল্লাস করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরস্পরকে মিষ্টি খাওয়ান তারা। তাছাড়া কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

কমিটি না থাকায় সাংগঠনিকভাবে খুবই দুর্বল ছিল বাগেরহাট জেলা ছাত্রদল। নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে ছাত্রদলের নীতিমালা অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করা হবে বলে জানান জেলা ছাত্রদলের নতুন সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি, রাসেল সভাপতি সম্পাদক রাহুল

০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬