
খান আরিফুজ্জামান(নয়ন),স্টাপ রিপোর্টার,খুলনাঃ
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মউশিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান গত ০৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন হেড অফিসের ৭ম তলা হলরুম, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আমিনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা শাহ্ মোঃ নেছারুল হক, গভর্নর, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা খাতুন, পরিচালক, আইসিটি ও সমন্বয় বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন মাওলানা আনিসুজ্জামান শিকদার, পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন মোঃ বজলুর রশীদ, পরিচালক, পরিকল্পনা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন মোহাম্মদ মাহবুবুল আলম, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয় শরীফ সিদ্দিকী, সহকারী পরিচালক, অর্থ ও বাজেট, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), ইসলামিক ফাউন্ডেশন এম. এ. বারী, সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জনাব মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মোঃ আব্দুর রহমান আলম, সহ-সাধারণ সম্পাদক, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্যের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যবৃন্দ নিজ নিজ অভিব্যক্তি ও মতামত তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব হাফেজ মাওঃ আবু সালেহ
হাফিজ মাওঃ নওফেল আহমদ
ডাঃ ইব্রাহিম খলিল অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক মাওঃ মোজাম্মেল কেন্দ্রীয় সহ-সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, সভাপতি, সিলেট বিভাগীয় কমিটি কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ মোঃ সেলিম জাফর খান, সভাপতি, ঢাকা বিভাগীয় কমিটি কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ শহিদুল ইসলাম, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় কমিটি কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান মাসুদ, সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটি কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ জামাল উদ্দিন ফারুকী, সভাপতি, বরিশাল বিভাগীয় কমিটি কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ মোঃ সাইফুল্লাহ, সভাপতি, খুলনা বিভাগীয় কমিটি
• কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী আব্দুর রাজ্জাক, সভাপতি, রাজশাহী বিভাগীয় কমিটি কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ মোঃ আবুল বাসার, সভাপতি, রংপুর বিভাগীয় কমিটি বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত মউশিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মউশিক শিক্ষকদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
