ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

যাত্রীবাহী বাসে অভিযান, ৩৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের

পুলিশ। এ সময় কলমাকান্দা থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে  মদের বোতল মদসহ তাকে আটক করা হয়।

আটক এনামুল হোসাইন জেলার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

যাত্রীবাহী বাসে অভিযান, ৩৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১২:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬