
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রিষ্টিয়ান এইড বাংলাদেশ এর সহযোগিতায় এবং দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। র্যালি শেষে সকাল ১১ টায় ডুমুরিয়া কলেজ অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জুম্মান হোসেন।
দলিত ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন দলিত অডিট উত্তম কুমার দাশ, ডুমুরিয়া থানার ওসি অপারেশন মোঃ তহিদুল ইসলাম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়নের ভিডিপি দলনেতা আব্দুল হক,দলিতের হিসাবরক্ষক অফিসার রিপন হালদার সহ দলিত সম্প্রদায়ের প্রশিক্ষিত নারী-পুরুষ এবং ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে দলিতের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপ সদস্যদের মধ্যে বক্তব্য দেন জয় বিশ্বাস, মুক্তা দাস,তাপতী দাস ও রিমা দাস।
২০০০ সালের ২৮ শে এপ্রিল আইনগত সহায়তা প্রদান আইন কার্যকর হয়েছিলো তাই ওই দিনটি স্মরণে রাখার জন্য প্রতিবছর ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০১৩ সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয়। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করা। সাধারণ মানুষের মধ্যে আইনি অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। আর্থ-সামাজিক কারণে যারা আইনি লড়াইয়ে অসমর্থ, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালত ও আইনি সহায়তা সংস্থার মাধ্যমে তৃণমূলে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যেই প্রতিবছর এ দিবসটি উদযাপিত হয়ে থাকে।
প্রতিনিধির নাম 


















