
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ঘোড়াঘাট থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে
২ জন মাদক মামলার নিয়মিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
৪ জন মাদক সেবী যাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ৪ জন মাদক সেবনকারীকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সাজা প্রদানের পর আজই সকল আসামিকে পুলিশ পাহারায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।
প্রতিনিধির নাম 


















