
নাজমুস সাকিব কচুয়া , বাগেরহাট প্রতিনিধি |
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সার্বিক সহযোগিতায় দিবসটি পালিত হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান মাহমুদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
• জনাব ইয়াছিন আরাফাত, কর্মসূচি সংগঠক, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, কচুয়া।
• বর্ণা রানী সাহা, প্রোগ্রাম অফিসার, ব্র্যাক যক্ষ্মা কর্মসূচি।
• স্বাধীন মন্ডল, মাঠ সংগঠক, ব্র্যাক।
• উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাবৃন্দ (নার্স) ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান মাহমুদ বলেন, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমেই সকল প্রাণীকে সুরক্ষিত রাখা সম্ভব। তিনি স্বাস্থ্য সেবায় ব্র্যাকের সহযোগিতার প্রশংসা করেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়
প্রতিনিধির নাম 


















