ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কক্সবাজারে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে নারী আইনজীবী ফোরাম গঠনকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “Voices for Change Project” প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভাটি আয়োজন করে আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন), বাস্তবায়নে সহযোগিতা করে পালস বাংলাদেশ সোসাইটি। এতে আর্থিক সহায়তা প্রদান করে এসডিসি ও কানাডা এবং কারিগরি সহায়তা দেয় জিএফে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আখতার উদ্দিন হেলালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মন্নান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী শামীমা আরা স্বপ্না, যিনি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রায় ২০ জন নারী আইনজীবী সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারে নারী আইনজীবী ফোরাম গঠন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এ ফোরামের মাধ্যমে দরিদ্র নারী ও শিশুরা সহজে আইনি সহায়তা পাবে এবং নারী আইনজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন— শামীমা আরা স্বপ্না, ইয়াসমিন শওকত জাহান রুজি, তাজমিন হুদা চৌধুরী, প্রতিভা দাস, অ্যাডভোকেট সাকি এ কাউসার, ফজলুতুন্নাহার, সেরিনা হক, রাহেলা বিনতে ফেরদৌস, এসমিকা সুলতানা, পারভিন সুলতানা প্রিয়া, রাজিয়া সুলতানা শারমিন, রাশেদা বেগম, রেবেকা সুলতানা, শবনম মুস্তারি ও নাহিদা সুলতানা কক্সী।
আগামী মাসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬