
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
বিশ্ব মানবতার কল্যাণে সুখ ও শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারো আয়োজন করা হয়েছে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির এ অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব ২০২৬ ।
মহোৎসব উদযাপন পরিষদ ২০২৬ এর সভাপতি স্বপন কান্তি পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি ।
উৎসব উদযাপনের দ্বিতীয় দিন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে প্রধান অতিথি সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়াকে বহনকরা গাড়ী মাটিরাঙ্গা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে এসে পৌছালে প্রধান অতিথিকে অভ্যার্থনা জানান, মহোৎসব উদযাপন পরিষদ ২০২৬ এর নেতৃবৃন্দরা ।
এরপর প্রধান অতিথিকে যথাযথ মর্যাদায় মন্দিরে প্রবেশ করার সময় রাস্তার দুইদিক থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে সিক্ত করা হয় প্রধান অতিথিসহ তার সফরসঙ্গীদের।।
এরপর মহোৎসব উদযাপন কমিটি ২০২৬ এর পক্ষে ফুুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেন মহোৎসব উদযাপন কমিটি ২০২৬ এর সভাপতি স্বপন কান্তি পাল ও সাধারন সম্পাদক অরুন বনিক
এছাড়াও মহোৎসব উদযাপন পরিষদ ২০২৬ এর উপদেষ্টা কমিটির পক্ষে ডাঃ সুখেন্দু বিকাশ দে, বাবুল আইচ, ধ্রুব রঞ্জন বনিক, বাবুল বনিক, রঞ্জন পাল প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ।
এ সময় মন্দির পরিচালনা কমিটির পক্ষে প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার দেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি দেবাশীষ দত্ত আশীষ ও সাধারণ সম্পাদক সমির বনিক ।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন ও অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু উপস্থিত ছিলেন ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান রানা, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামান উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও হিন্দু ধর্মাবলম্ভী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি মন্দিরে মহোৎসব ২০২৬ এর প্রদ্বীপ প্রজ্জলন করে বলেছেন, আমাদের সরকার দেশের সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় আন্তরিক। তাই যার যার ধর্ম পালনে আমরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করার পাশাপাশি সকলের মধ্যে সৌহার্দপুর্ন সম্পর্ক বজায়ে সচেতন থাকবো ।
এ সময় তিনি মন্দিরে আয়োজিত মহোৎসব ২০২৬ অনুষ্ঠানে সহায়তার প্যাকেট হস্তান্তর শেষে, আগামীতে মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন । মন্দিরে কি ধরনের উন্নয়ন কাজ করা দরকার সে সম্পর্কে সঠিক তথ্য প্রদানে সনাতনী নেতৃবৃন্দদের দৃষ্টি আর্কষণ করেন তিনি । অনুষ্ঠানে আগামীতে মহোৎসব অষ্টপ্রহরের স্থলে ষোড়শপ্রহর ব্যাপী মহোৎসব উদযাপনের প্রস্তাবনা রাখেন প্রধান অতিথি ওয়াদুদ ভুইয়া এমপি।
এছাড়াও পৌর মহিলা দলের সভাপতি ও মহোৎসব উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জয়শ্রী দে ও ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি বেনু দত্ত ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেন প্রধান অতিথিকে ।
বাগীশিক মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক লিটন পাল, মহোৎসব উদযাপন পরিষদ ২০২৬ এর সাংগঠনিক সম্পাদক ছোটন চৌধুরী, অর্থ সম্পাদক অভি দাশ সহ সনাতনী ভক্তবৃন্দরা ।
প্রতিনিধির নাম 


















