
মোঃ ইসমাইল হোসেন সজিব, চাটখিল,নোয়াখালীঃ
নোয়াখালীর চাটখিল যুবদল নেতা ও পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চাটখিল উপজেলার বিভিন্ন মাদ্রাসার ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে চাটখিল পৌরবাজারের জেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ওলামা-মাশায়েখ ও এতীমদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
মাসুদ রানা চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক। ছাত্ররাজনীতি থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা মোঃ মাসুদ রানা।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ফখর উদ্দিন ফিরোজ, তারেক আজিজ শিপন, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যান, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু গাজী এবং কলেজ ছাত্রদলের সভাপতি শাওন প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমাজনে এই ধরণের আয়োজন শিক্ষার্থীদেরকে আরো উৎসাহী করে তুলবে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাসুদ রানার এই ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিনিধির নাম 


















