ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন-

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলার প্রতিনিধি

জীবনের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সন্ত্রাসী হামলায় আহত মোঃ কুতুব উদ্দিন। রবিবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে তিনি এই সংবাদ সম্মেলন করেন। কুতুবউদ্দিন বাগেরহাটের রামপাল উপজেলার হোগলডাঙ্গা এলাকার আনোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
সংবাদ সম্মেলনে কুতুব উদ্দিন বলেন, এলাকায় নির্মাণাধীন একটি রাস্তায় বালু দেওয়ার বিষয়ে স্থানীয় মাহফুজ সহ ১২-১৩ জন সন্ত্রাসী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা সাফ জানিয়ে দেয় রাস্তায় বালু দিতে হলে তাদেরকে চাঁদা দিয়ে বালু দিতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আগেও কয়েকটি মামলা রয়েছে। স্বৈরাচারি শেখ হাসিনার সময়ে এসব সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগ সাজসে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। ৫ তারিখের পর এরাই আবার জামাত-বিএনপি নেতা কর্মীদের ম্যানেজ করে এলাকায় তান্ডব চালাচ্ছে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৮ মার্চ রবিবার বিকেলে ফয়লা বাজারের বেইলি ব্রিজের নিচে মাহফুজ ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসে। সে সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে এ ঘটনায় মামলা করিলে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বলে হুমকি দেয় তারা।

সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। আমার পরিবারের সদস্যরা রামপাল থানায় মামলা দিতে গেলে মামলা না নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা গ্রহণ করে রামপাল থানা পুলিশ।

সর্বশেষ গত ৯মার্চ হতে ১২মার্চ পর্যন্ত চিকিৎসা নিয়ে ছাড়পত্র সংগ্রহ করে সামান্য সুস্থ হয়ে স্বাক্ষী ও আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে থানায় মামলা করতে গেলে আসামীপক্ষের অবৈধ প্রভাবের কারণে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন। সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান মোহাম্মদ কুতুব উদ্দিন পাটোয়ারী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন-

০৫:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬