ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়— হাবিবুর রশিদ সন্ধান

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা।

শুক্রবার (৬ মার্চ) বগুড়ার টিএমএসএস এতিমখানা, প্রতিবন্ধী স্কুল ও মাসুদা প্রবীণ দিবস কেন্দ্রে ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই আমরা প্রচলিত ইফতার মাহফিল আয়োজন না করে এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা। ছাত্রদল সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, কাপড়, চাল, আটা, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এসব সামগ্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বাসিন্দাদের রমজান মাসে ইফতার ব্যবস্থায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়, সহ-সাধারণ সম্পাদক উৎসব খান ও জিতু ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহম্মেদ, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম ও রবিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন, সদস্য সচিব কাওছার হাবীব সাকিব, যুগ্ম আহ্বায়ক গোলাপ, সনি, নোমান, শাহেদ ও শাওন, ইউনিয়ন ছাত্রদলের আজিজুল, সিয়াম, সিজান, সাদাত, পিয়াস, নাহিদ, সান, আরিফুল, নাসিব, রেজওয়ান, শাহিন ও মানসিব।

এছাড়াও ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মেরাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়— হাবিবুর রশিদ সন্ধান

০৭:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬