ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রমজানে এতিমদের পাশে বগুড়া জেলা ছাত্রদল, বিভিন্ন এতিমখানায় মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার বিভিন্ন এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বগুড়া শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থিত এতিমখানায় পর্যায়ক্রমে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে এবং সহ-সভাপতি রবিউল ইসলাম রকির সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রতিবছরের মতো আনুষ্ঠানিক ইফতার মাহফিল আয়োজন না করে এ বছর ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে জেলার বিভিন্ন এতিমখানায় পুরো রমজান মাসের জন্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এতে করে সংশ্লিষ্ট এতিমখানাগুলোর এতিম শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
মালতিনগর অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণকালে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস—আনুষ্ঠানিক আয়োজনের চেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই বেশি তাৎপর্যপূর্ণ ও সওয়াবের কাজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অলিউল ইসলাম, মশিউর রহমান ও রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, নাহিদ হাসান ও নাঈম হাসান, সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাউসার দ্বীপ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিস আল মারফি, মোস্তাকিম হাসান ও সীন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম।
এছাড়াও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাবিরুল ইসলাম ওহি, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন), শেরপুর উপজেলা ছাত্রদলের সাব্বির হোসেন এবং শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লাবিব হোসেনসহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রমজানে এতিমদের পাশে বগুড়া জেলা ছাত্রদল, বিভিন্ন এতিমখানায় মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

০৬:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬