
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেতন বৈষম্য নিরসন ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৩ ফেব্রয়ারী) সকাল ১০:৩০ ঘটিকায় মহালছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের বেতন কাঠামোর বৈষম্য তুলে ধরে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ও বাকসাস খাগড়াছড়ি পার্বত্য জেলার সভাপতি মোঃ আবুল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা প্রতাপ চাকমা, যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ স্বাধীন ফয়সাল।
বক্তরা বলেন,বর্তমান বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। অবিলম্বে বৈষম্য মুক্ত বেতন কাঠামো প্রণয়ন এবং ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
সমাবেশে মহালছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে দাবি আদায়ের আশ্বাস না মিললে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলন জোরদারের কথা জানান আয়োজকরা।
প্রতিনিধির নাম 


















