
মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে অত্র অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের সভাপতি নুর জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ঘোড়াঘাট উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক সেক্রেটারী আনছার আলী প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন, কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসার প্রভাষক মোস্তফা কামাল পাশা, হাকিমপুর উপজেলার কাল্ব এর জিএম আল ইমরান।
বক্তারা বলেন, শিক্ষক ও কর্মচারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে সংগঠনটিকে আরও শক্তিশালী করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভায় ইউনিয়নের সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















