ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভেদাভেদ ভুলে গিয়ে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাচ্ছেন নেতাকর্মীরা

নুরনবী অন্তর মাহমুদ, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রচার-প্রচারণার চতুর্থ দিন ওয়াদুদ ভুইয়ার সালাম পৌঁছে দেয়ার পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্যে  ভোট চাচ্ছেন নেতাকর্মীরা ।  

রবিবার ২৪ জানুয়ারি ২০২৬ খ্রীস্টাব্দ বিকাল সাড়ে  ৩ টার দিকে চৌধুরী পাড়াস্থ ৭ নং ওয়ার্ড বিএনপি দলীয় কার্যলয়ে প্রচার প্রচারণা চালানোর দায়িত্বশীল নেতাকর্মীরা এসে পৌঁছালে তাদেরকে  নির্বাচনী প্রচারনার দিকনির্দেশনা দেন অত্র ওয়ার্ডে নির্বাচন প্রচার- প্রচারনা চালানোন দায়িত্বপ্রাপ্ত পৌর বিএনপির সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ বাদশা মিয়া । 

এরপর প্রায় ২৫ সদস্যদের একটি নারী পুরুষের যৌথ  দল বরঝালা, মোহাম্মদ পুর, চৌধুরী পাড়ার কিছু অংশ জুড়ে সাধারন ভোটারের দুয়ারে দুয়ারে ছুটে যান। 

 এ সময় ভোটারদের কাছে বিগত দিনে ওয়াদুদ ভুইয়ার উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন ।

৭নং ওয়ার্ড চৌধুরীপাড়ার প্রধান সড়ক, হাসপাতাল সড়ক, বলিটিলা রাস্তা সহ ইট সলিং রাস্তাগুলো ওয়াদুদ ভুইয়ার উন্নয়নের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন ।  আগামী সংসদ নির্বাচনে যদি ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করা হয়, তাহলে তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পরিবারে পরিবারে নারী প্রধানদের নামে  ফ্যামিলি কার্ড, পুরুষদের নামে কৃষক কার্ড এর মতো নিত্যপন্য দ্রব্যসামগ্রী ন্যায্য মুল্যে পাওয়ার নিশ্চিয়তা প্রদান করেন । 

এছাড়াও স্হানীয় পর্যায়ে পাহাড়ি-বাঙালি উভয়  সম্প্রদায়ের সাধারন মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ওয়াদুদ ভুইয়া বিশেষ উদ্যোগ নেবেন বলে জানান ।  

অন্যান্যের মধ্যে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মোঃ খোরশেদ আলম, দপ্তর সম্পাদকগ মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রদলের  সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদ মোঃ আবদুল করিম, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি বেনু দত্ত, সাধারন সম্পাদক রোকেয়া বেগম, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে, পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মোস্তফা কামাল, চৌধুরী পাড়ার বাসিন্দা ও সমর্থক মোঃ আজগর আলী, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবুল,  কালাম আজাদ, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সাধারন সম্পাদক রোকেয়া বেগম, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাদ সহ অত্র ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে প্রচারনায় অংশ গ্রহন করেছেন ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভেদাভেদ ভুলে গিয়ে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাচ্ছেন নেতাকর্মীরা

০৮:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬