
নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা নেত্রকোনা পৌর এলাকার ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান দুলন, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহর দরবারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে ছাত্রদল ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিনিধির নাম 
























