
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে ও আসাদুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্লামা মুফতি রেজাউল করিম আবরার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদার।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারন সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইয়াসিন হাবিব, ওলামা কল্যাণ সম্পাদক ক্বারী কাউছার, মাওলানা মাইনুদ্দিন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ভাঙ্গা উপজেলার মুজাহিদ কমিটির মো. জাকির মুন্সি ছদর, বিভিন্ন জায়গা থেকে আগত ওলামা মাশায়েখগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমাবেশে ইসলামিক সংগীত পরিবেশন করেন, ইসলামিক সংগীত শিল্পী মাওলানা হেলাল উদ্দিন আবরার।
সমাবেশে ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মাওলানা ইসহাক চোকদার তার বক্তব্যে বলেন, “মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দল দেখেছে, এবার সবাই আলেমদের নেতৃত্ব চান, তারা ইসলামিক দল ক্ষমতায় দেখতে চান। সবাইকে ইসলামের ছায়া তলে আসার আহ্বান জানান তিনি।”
প্রতিনিধির নাম 
























