
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ধানেরশীষে ভোট দিলে দেশে উন্নত হবে, দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন ফরিদপুর-২ নগরকান্দা, সালথা, আলগী ও হামিরদী নির্বাচনী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু।
ফরিদপুর-৪ থেকে দুটি ইউনিয়ন আলগী এবং হামিরদীকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করেন নির্বাচন কমিশন।
তারই ধারাবাহিকতায় আজ (৩০ নভেম্বর) রোববার সকাল থেকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী দুটি ইউনিয়নে প্রথমবারের মতো ধানের শীষের পক্ষে তার নির্বাচনী সভা শুরু করেন। শামা ওবায়েদ ইসলাম রিংকু যখন ভাঙ্গা উপজেলা পারহয়ে আলগী এবং হামিরদী দুটি ইউনিয়নে পদার্পণ করেন এই দুটি ইউনিয়নের শত শত নারী পুরুষ তাকে দেখার জন্য ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা জানান। সকাল ১০ টা থেকে পথসভা শুরু করে সন্ধ্যায় তা শেষ হয়।
আলগি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন বুলুর সভাপতিত্বে ভোগের বাজার এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তার নির্বাচনী সভার বক্তব্যের শুরুতে মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। উপস্থিত সকলের কাছে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্নু আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক এডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা থানা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা ও নগরকান্দা থানার বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ধানের শীষে ভোট দিলে দেশে উন্নত হবে, দেশ এগিয়ে যাবে।”
তিনি আলগী এবং হামিরদীর জনগনের উদ্দেশ্যে আরও বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হই, ধানের শীষ যদি জয়ী হয় তবে আপনাদের দাবী আপনাদের ইউনিয়ন আমি আপনাদের হাতে ফিরিয়ে দিবো ইনশাআল্লাহ।”
প্রতিনিধির নাম 
























