ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জিওপি —আবু হানিফ,

বগুড়া প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) কোনো রাজনৈতিক জোটে যাওয়ার আলোচনা করেনি বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. আবু হানিফ। তিনি বলেন, “কে জিতবে, কে হারবে তা ঠিক করবে দেশের জনগণ। যে দল জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে, আগামী নির্বাচনে জনগণ তাদেরই বেছে নেবে।”

শনিবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ীতে জিওপি বগুড়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জিওপি নেতাকর্মীরা পুলিশি নির্যাতন, জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে ছিলেন, রক্ত দিয়েছেন। কোটা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলনে জিওপি’র ত্যাগ ও ভূমিকা দেশবাসী দেখেছেন।” তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, হাট-বাজার, বাসস্ট্যান্ড ও ফুটপাত দখলের ঘটনা জনগণ গভীরভাবে উপলব্ধি করছেন।

জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জিওপি কেন্দ্রীয় কমিটির সহ–স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মাসুদ, রাকিবুল ইসলাম এবং নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ইমন।

এ ছাড়া বক্তব্য রাখেন জিওপি বগুড়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, শাহ আলম, নারী অধিকার পরিষদ নেত্রী সাদিয়া হক, বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি ইসরাফিল আলম, শহর যুব অধিকার পরিষদ সভাপতি মিনহাজুল ইসলাম মুন্না, জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মিজানুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক মাসুম রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জিওপি —আবু হানিফ,

০৭:১৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫