ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য- ওয়াদুদ ভূঁইয়া।

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি : 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা ও পৌর এলাকার ঈমাম ও ওলামা মাশায়েকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের চৌধুরী কমিউনিটি সেন্টার এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, তাইন্দং কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু রেদোয়ান, কও আমি মাদ্রাসার প্রতিনিধি হাফেজ ওমর ফারুক, সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নির্বাচন পদ্ধতি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা কখনো সম্ভব নয়। 

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রশাসন ও নীতিনির্ধারকদের প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে গ্রহণ করতে হবে।

এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ইমাম ওলামা মাশায়েখরা সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য- ওয়াদুদ ভূঁইয়া।

০৮:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫