
মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজারঃ
শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছেন বড় মহেশখালীর মুন্সির ডেইল ২ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সাকিব হাসান। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় রাজধানীর খ্যাতনামা বিজ্ঞান কলেজ থেকে তিনি অর্জন করেছেন গোল্ডেন এ প্লাস (A+) — যা তাঁর পরিবার ও এলাকার জন্য এক অনন্য গৌরবের মুহূর্ত।
সাকিব বড় মহেশখালীর সম্মানিত দম্পতি ফয়জুল করিম ও দিলদার বেগমের সন্তান। তাঁর এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার।
ছোটবেলা থেকেই সাকিব ছিলেন মেধাবী, পরিশ্রমী ও লক্ষ্যভেদী শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাকিব বলেন আমার এই সাফল্যের কৃতিত্ব আমি দিচ্ছি আমার বাবা-মা, শিক্ষকদের এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমতকে। ভবিষ্যতে আমি উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।”
বিজ্ঞান কলেজের শিক্ষকরা জানিয়েছেন, সাকিব সবসময় শৃঙ্খলাবদ্ধ ও অধ্যবসায়ী শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য হবে প্রেরণার বাতিঘর।
স্থানীয়দের ভাষায়,বড় মহেশখালীর মতো প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীর প্রতিযোগিতামূলক অঙ্গনে এভাবে সাফল্য অর্জন করা সত্যিই গর্বের বিষয়। সাকিব আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে।
প্রতিনিধির নাম 


















