ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলার ওপর জোর দেয়া হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ইএমডিসি প্রকল্পের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্র্যাকের হিট মিটিগেশন প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সরকারর সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম, সমাজ সেবা অফিসার শামছুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রামাণিক ও সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।
এসময় ব্র্যাক শিক্ষা কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক ইউনুস আলী, প্রশিক্ষক হানিফ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি লার্নিং সেন্টারে ৭৫০ জন পিছিয়ে পড়া শিশুকে পাঠদান করা হচ্ছে।
বক্তারা সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় করে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত

০৩:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫