ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পানছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনা বাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর ২০২৫, সোমবার ভোরে পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ঘেরাও করলে ইউপিডিএফ এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে । পরবর্তীতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী উপজাতীয় সংগঠন ইউপিডিএফ এর ০১টি পিস্তল, ০১ টি ম্যাগজিন, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১৫ টি ব্যানার, ০২ টি ওয়াকিটকি চার্জার, ০২ টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযানিক দল সুত্রে জানায়, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীরা ইউপিডিএফের উস্কানিতে সেনা বিরোধী স্লোগান দেয়।
আজকের ঘটনা সহ বিগত কয়েক দিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশু কিশোরদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণে বাধ্য করছে।

সেনা সুত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বাত্যাঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পানছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

০২:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫