
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর দুইটায় পানছড়ি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয় থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আবু বক্কর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সহসভাপতি মো. ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক একরামুল হোসেন প্রমুখ।
গণমিছিল শেষে তিনটি পিকআপ ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে নেতাকর্মীরা রওনা হন।
প্রতিনিধির নাম 


















