ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলনে পৃথক অভিযানে লক্ষ টাকা জরিমানা

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী ও আলগী ইউনিয়নের জোয়াড়িয়া বিল এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।

“বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী, ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে, আলগী ইউনিয়নের জোয়াড়িয়া বিল এলাকায় বালু উত্তোলনের দায়ে মতি মুন্সীকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুইজনের কাছ থেকেই তাৎক্ষণিকভাবে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও, অভিযান চলাকালে ঘারুয়া ইউনিয়নের চানপট্টি গ্রামে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারি জাল “মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” অনুযায়ী ধ্বংস করে ফেলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন,

“পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলনে পৃথক অভিযানে লক্ষ টাকা জরিমানা

০৫:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫