
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি::
“”অভয়াস্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”” এই প্রতিপাদকে ধারণ করে, পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে ।
১৮ আগষ্ট ২০২৫ সকাল সাড়ে দশটার দিকে উপজেলা অডিটরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা মৎস কার্যালয়ের উদ্যোগে আয়োজিত রেলি উত্তর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ মোল্লা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি সেলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক, সফল মৎস্যজীবী মোঃ আব্দুর রহমান প্রমুখ ।
মাটিরাঙা উপজেলা মৎস কর্মকর্তা আরিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বর্তমানে আমাদের উপজেলায় দেশি প্রজাতি মাছের অভাব রয়েছে । দেশি প্রজাতির মাছ বিভিন্ন জলাশয়ে এতো দিন যে পরিমাণে পাওয়া যেতো, বিষ প্রয়োগ করে সে সব মাছ আহরণের ফলে দিন দিন দেশি মাছের অভয়াশ্রম গুলো ধ্বংস হয়ে যাচ্ছে । তাই দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রকৃতিক জলাশয় রক্ষা ও বিষ প্রয়োগে মৎস নিধন বন্ধ করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা ।
এ ছাড়াও প্রকৃত মৎসচাষীরা যেনো সরকারি দপ্তর কর্তৃক পর্যাপ্ত সেবা পেতে উপজেলা মৎস দপ্তরের সাথে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তারা । যারা নতুনভাবে মৎস চাষাবাদে আগ্রহী তাদেরকে নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ পরামর্শ প্রদান করতে মৎস সম্পদ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িতদের আহ্বান জানান ।
অনুষ্ঠানে সফল মৎস্যজীবী মোঃ আব্দুর রহমান, জাকির হোসেন ও মোঃ রুবেল সহ ৩ জনকে সম্মাননা স্বারক ক্রেস্ট হস্তান্তর করেন প্রধান অতিথি ইউএনও নার্গিস সুলতানা ।
এসো উপজেলা ওপর এলাকার বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন । পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে উপস্থিত সকলের জন্য নাস্তার আয়োজন করা হয় । এর আগে রেলিতে অংশগ্রহণের পূর্বে সকল মৎস্যজীবী দের কে একটি করে মৎস্য দিবসের গেঞ্জি উপহার দেয়া হয় ।
প্রতিনিধির নাম 


















