
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(১৪আগষ্ট)বৃহস্পতিবার বিকাল ৩টায় খাগড়াছড়ি শহরে এফএনএফ রেষ্টুরেন্টের হলরুমে মাওলানা সাঈদ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ।
কাউন্সিলে জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি ও শীর্ষ ওলামায়ে কেরামের পরামর্শ ও মতামতের ভিত্তিতে (আংশিক)খাগড়াছড়ি জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
এতে মাওলানা ওসমান গণী সভাপতি ও মুফতি শামীম হোসাইন ফারুকী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে ও মাওলানা শাব্বির মাহমুদ এর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মীর ইদ্রিস নদভী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।
কাউন্সিলে জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি ও শীর্ষ ওলামায়ে কেরামের পরামর্শ ও মতামতের ভিত্তিতে (আংশিক)খাগড়াছড়ি জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা নূর মুহাম্মদ,সহ-সেক্রেটারি মুফতি রবিউল ইসলাম শামীম,সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান জামিল,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল,সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা আবুদল মালেক, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ নাসির উদ্দিন,প্রচার সম্পাদক মাওলানা নূরুল কবির আরমান,
সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ (রেঁনেসা),
দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসছবাহ,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা জিহাদুল ইসলাম,
দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি ইমরান খান,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ সাজিদ।
প্রতিনিধির নাম 


















