
আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া (খুলনা ) প্রতিনিধি
প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’-এ প্রতিপাদ্যোর আলোকে খুলনার ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস-২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা,সনদপত্র প্রদান,যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্মেলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপিনেতা শেখ ফরহাদ হোসেন,জামায়েত নেতা শেখ হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আবদুল্লাহ বায়েজিদ,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,রংপুর ইউনিয়নের চেয়ারম্যান সমারেশ মন্ডল,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন খান,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একে.এম মনিরুজ্জামান,এ্যাডভোকেট এস এম আলমগীর হোসেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান(নয়ন)।
ছাত্রপ্রতিনিধির মধ্যে বক্তব্য দেন শেখ মাখসুদুল ইসলাম,কামরুল ইসলাম,শিবিরনেতা মোঃ শরিফুল ইসলাম,শিবিরনেতা মেহেদী হাসান,ছাত্রনেতা ইয়াসিন আরাফাত জয়,কলেজ ছাত্রদলনেতা ইমরান খান,এস এম সাকিব হাসান,শাহারিয়ার রহমান সামি,জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান(JYDO) সংগঠনের সভাপতি ইমরান হুসাইন সরদার,সাধারণ সম্পাদক রাকিব খান,সাংগঠনিক সম্পাদক রাব্বি সরদার,কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হসান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ১৩ জন সফল যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ১৩ লক্ষ ২০ হাজার টাকার চেক ও ৫ জন প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।উল্লেখ্য জাগ্রত ডেভেলপমেন্ট অর্গানাইজেশান(JYDO) কে যুব উন্নয়ন অধিদপ্তর ডুমুরিয়ার মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়।
প্রতিনিধির নাম 


















