ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গাজীপুরে সাংবাদিক হ’ত্যার প্রতিবাদে ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

সায়মন সরওয়ার কায়েম :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সাংবাদিক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকতের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিন, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম, ঈদগাহ্ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক বশিরুজ্জামান,
এছাড়া ঈদগাঁওর্ কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন পিন্টু,সায়মন সারওয়ার কায়েম,গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মো. ইসতিয়াক হাদি, রবিউল আলম রবি ও তাহসিন মেহেরাব শাওন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী,শ্রমিক নেতা শাহাজাহান ও রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ড বেড়ে চলেছে। এর অবসান ঘটাতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা থেকে শুরু করে আসাদুজ্জামান তুহিনসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পরে বক্তারা দেশের সকল সাংবাদিককে নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গাজীপুরে সাংবাদিক হ’ত্যার প্রতিবাদে ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

০৪:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫