
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জুলাই গণহত্যা ও বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২আগস্ট) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় ব্যারিস্টার কলেজ এন্ড ইনস্টিটিউট থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা চত্বরে এসে শেষ হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মীর সমাগম হয়। এতে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফলে দুর্ভোগে পরেন সাধারণ পথচারী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা ছাএশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পঞ্চগড়ে জুলাই সহিদ আবু সায়িদের ছেলে আল মামুন, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জেলা ছাএ শিবিরের সাবেক সভাপতি জুলফিকার আলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।
এসময় বক্তব্যে বক্তারা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার দ্রুত করতে হবে এবং জুলাই সনদ প্রদান করতে হবে। আহত যারা রয়েছেন তাদের সু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের দোসররা যারা রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আবরার ফাঁহাদ হত্যা মামলায় যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর নির্মম নির্যাতন গুম খুন সহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে হবে। তারা আরও বলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন যারা রয়েছে যারা বর্তমানে বিভিন্ন ধর্ষণ, গুম, খুন, হত্যা, লুণ্ঠন রাজাহানির সাথে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।
প্রতিনিধির নাম 


















