
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জুলাইয়ে শহীদদের স্মরণে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও সুন্দরবন বন বিভাগের আয়োজনে বাগেরহাট সার্কিট হাউজের সামনে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটে নিহত ৯জন শহীদকে স্মরণ করে প্রত্যেকের জন্য একটি করে বকুল গাছ রোপন করা হয়।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও জুলাইয়ে শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















