ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ছলিমউদ্দীনের বিরুদ্ধে দুদকের মামলা

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ-৩ বদলগাছী ও মহাদেবপুর আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
গতকাল বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়েরের তথ্য দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলা করেন।
২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন ছলিম উদ্দিন তরফদার।
তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, দায়িত্ব পালনকালে ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন।
আরেকটি মামলায় তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে বলা হয়েছে, ছলিম তার দায়িত্ব পালনের সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করে স্ত্রীর নামে করেছেন। এজন্য শিরিনের পাশাপাশি তাকেও এ মামলার আসামি করা হয়েছে।
এ ছাড়া ছলিমের ছেলে সাকলাইন মাহমুদের বিরুদ্ধেও প্রাথমিকভাবে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা তুলে ধরে দুদকের মহাপরিচালক বলেন, তার নামে ইটভাটা ও অন্যান্য স্থাপনার তথ্য মিলেছে। পাশাপাশি বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সাকলাইন মাহমুদের সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
অপরদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত সাবেক কর্মকর্তা হারুন অর রশিদের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৮ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ছলিমউদ্দীনের বিরুদ্ধে দুদকের মামলা

০৩:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫