
মানিকগঞ্জ সংবাদদাতা
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী। ওই নারীর ঘর থেকে গভীর রাতে স্থানীয়দের হাতে আটক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, উপজেলার চর দেশগ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিলো। এই বিষয় নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের চাঞ্চল্য ও কানাঘোষা চলছিল। গত রাতে মনজেলক গ্রামের কয়েকজন লোক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন। তার কিছুক্ষন পরে স্থানীয়রা হাতে-নাতে আটক করে,ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী ও সিরাজুল ইসলাম মনজেলও ২ সন্তানের জনক।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখেন। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।
এ বিষয়ে স্থানীয় ধামশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস বলেন, এই ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি। প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চায় না বলে ফোনে কল করে জানিয়েছেন। এ ঘটনার পরে প্রবাসীর স্ত্রী ও মোঃ সিরাজুল ইসলাম মনজেল বিয়ে করতে রাজি। তাদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে রাজি হয়েছেন। সে কারনে তাদের কোন অভিযোগ নাই।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকার চর দেশগ্রামে এই ঘটনাটি ঘটে।এই বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমাণ্যরা এই বিষয়ে মিমাংসা করার চেষ্টা করছেন। এ ঘটনায় কোন অভিযোগ করেননি কেউ। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রাহণ করা হবে।
প্রতিনিধির নাম 


















