ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী পিঞ্জু শেখের গ্রেপ্তারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পিন্জু শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেপ্তারের দাবি জানান তারা। এসময় সন্ত্রাসী হামলায় আহত এনামুল হক, রাশেদুল হক, রাসেল শেখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহত শেখ রাজিবুল হক লিখিত বক্তব্যে বলেন, ৫ তারিখের পর থেকে পিঞ্জু শেখ ও তার সন্ত্রাসী বাহিনী এলাকায় চাঁদাবাজি ঘের দখলসহ নানা অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। এরমধ্যে পিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী আমার নিকট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করায় গত ১২ জুন রাতে ও পরের দিন দুপুরে পিঞ্জু শেখের নেতৃত্বে মোস্তাক ফকির, সাব্বির শেখ, লুৎফর মল্লিক, সজীব শেখ, রাজিব শেখ, শান্ত শেখ, মিঠু শেখসহ একদল সন্ত্রাসী আমি ও আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আমার মা শরিফা বেগম, আমার বড় ভাই রিয়াদুল হক, চাচাতো ভাই রাসেল সেখ, রাশেদুল হক, ভাইপো ইনামুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর, বাড়ির মালামাল ও মাছের ঘের লুট করে এবং ঘেরের বাসা পুড়িয়ে দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি করে। সন্ত্রাসী বাহিনী আমার ও আমার বৃদ্ধা মায়ের পায়ের রগ কেটে দেয়।

সন্ত্রাসী হামলায় জড়িত পিঞ্জু শেখ সহ ১১ জনের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় মামলা হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

০২:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫